বখাটেদের হামলা
কলাপাড়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় বখাটেদের হামলায় তানিয়া বেগম নামের এক অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত এবং নবজাতকের মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। রাস্তা বন্ধ করা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে গর্ভবতী নারীর পেটে লাথি ও তার স্বজনদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বখাটের বিরুদ্ধে। কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের মুন্সী বাড়ি স্ট্যান্ডে এই নিষ্ঠুর ঘটনাটি ঘটে।